DSF NEWS
ঢাকা Saturday, 17 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাটখিল থানায় সালিশ করতে এসে আটক আওয়ামীলীগ নেতা

DSF NEWS
DSF NEWS
October 17, 2026 5:28 pm
Link Copied!

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিল থানায় একটি অভিযোগের সালিশ করতে এসে আটক হয়েছেন নাসির উদ্দীন নাসু (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চাটখিল থানার গোলঘরে একটি অভিযোগের বিষয়ে সালিশ চলাকালে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন নাসু চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনগাজী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে চাটখিল উপজেলায় অবৈধ মাটি ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির উদ্দীন নাসুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের করা একটি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আরও পড়ুন: সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।