আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় জনসচেতনতামূলক সভা

DSF NEWS
DSF NEWS
September 1, 2026 12:07 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার কেন্দ্রীয় নিউ মার্কেট এলাকায় একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ও সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার এবং পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে টেকসই, পরিবেশবান্ধব ও জ্বালানি-সচেতন সমাজ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপনী

আরও পড়ুন: তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।