DSF NEWS
ঢাকা Wednesday, 5 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ শুভ আহমেদ (২৮) নামের এক যুবক আটক

DSF NEWS
DSF NEWS
August 5, 2026 3:45 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপের চালনা পৌরসভার নলোপাড়া এলাকা থেকে ০৭ (সাত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ আগস্ট ) রাত ১১ টা ০৫ মিনিটের সময় উপজেলার চালনা পৌরসভার নলোপাড়া ৪নং ওয়ার্ডস্থ ব্রিজের বাম পাশে আব্দুল মজিদ শেখ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আসামীকে উপরোক্ত আলামত সহ গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় আসামী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম শুভ আহমেদ (২৮)। তিনি দাকোপ উপজেলার চালনা নলোপাড়া গ্রামের ৪ নং ওয়ার্ডের আব্দুল মজিদ শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নূর মোহাম্মাদ শাহিদ, বিপিঃ 9521238632 , দাকোপ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ০৭ পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রি করা অবস্থায় শুভ আহমেদকে গ্রেফতার করে এবং তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। সাথে সাথে আসামিকে আটক করে থানায় আনা হয় এবং মাদক আইনে তার নামে মামলা দায়ের করা হয়। দাকোপ থানার এফআইআর নং-২, তারিখ- ০৫ আগস্ট, ২০২৬; জি আর নং-৭১, তারিখ- ০৫ আগস্ট, ২০২৬; সময়- ০০:৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। এসআই (নিঃ) প্রসেনজিৎ ব্যানার্জী, দাকোপ থানা, খুলনা মামলাটি তদন্ত করবেন।

এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশার জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার- ৫

আরও পড়ুন: তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।