রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রানীশংকৈলে এখন ১ মণ ধানের দামে মিলছে মাত্র ১ কেজি খাসির মাংস।
বর্তমানে হাট-বাজারে প্রতি মণ (৩৭.৫০ কেজি) আমন ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১,০০০ টাকায়। আর একই বাজারে ১ কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়।
অর্থাৎ ৩৭.৫০ কেজি ধান বেচে কৃষক পাচ্ছেন মাত্র ১ কেজি মাংসের টাকা।
এর ওপর বস্তায় ঠকানো হচ্ছে। ২ মণ অর্থাৎ ৭৫ কেজির বস্তায় নেওয়া হচ্ছে ৭৭ কেজি। প্রতি বস্তায় ২ কেজি ধান বিনামূল্যে যাচ্ছে ব্যবসায়ীর হাতে।
কৃষক আজহার বলেন, “১ মণ ধান বেচে ১ কেজি মাংস কিনলাম। ৬ মাসের পরিশ্রমের ধান দিয়ে ১ বেলার মাংসও হলো না। আবার বস্তায় ২ কেজি বেশি দিতে হচ্ছে।”
কৃষকদের দাবি~~ ধানের ন্যায্যমূল্য ও ওজনে কারচুপি বন্ধে প্রশাসনের নজরদারি চাই।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গণশুনানি, মিললো নগদ টাকা ও ওষুধ
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না চসিক প্রশাসক

