মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী জয় পরিষদের সভাপতি ও রাসেল স্মৃতি সংঘের সদস্য মোঃ গাজী আরিফুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ নভেম্বর বুধবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে হোগলাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ গাজী আরিফুল ইসলাম হোগলাবুনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে, মাতা-দিলরুবা ইসলাম। গ্রাম-হোগলাবুনিয়া, থানা-দাকোপ, জেলা-খুলনা। এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানা পুলিশ। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের পোদ্দারগঞ্জ ফেরিঘাট বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ নাশকতা মামলায় চালান করা হয়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৬ সালের ১১ নভেম্বর পোদ্দারগঞ্জের দলীয় অফিসে অগ্নি সংযোগে স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ গাজী আরিফুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: কুলাউড়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জালাল মো. আশফাক
আরও পড়ুন: ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন আবেদন জমা দিলেন শাহেদুল ইসলাম সিকদার

