মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনা জেলার দাকোপ থানা পুলিশ ৫০ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১৬/১১/২০২৬ খ্রিঃ রাত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন ০৯ নং বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজারে তামিম স্টোর এর সামনে রাস্তার উপর হতে ৫০ ( পঞ্চাশ) পিচ ইয়াবা যার বাজার মূল্য অনুমান-১৫,০০০/- টাকা উদ্ধার করা হয় এবং আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ রুবেল হাওলাদার (৩২),পিতা -মৃত নূর ইসলাম হাওলাদার, সাং- বানিয়াশান্তা ৫নং ওয়ার্ড, থানা-দাকোপ, জেলা -খুলনা। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রুবেল হাওলাদার একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো। এই ঘটনায় দাকোপ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৮ তারিখ ১৭/১১/২০২৬ এবিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও ক্রয় করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা
আরও পড়ুন: পত্নীতলা সীমান্তে আজ সকালে বৃষ্টির মতো ঝরল ঘন কুয়াশা

