আজকের সর্বশেষ সবখবর

দাকোপের কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে ৭টি দোকান পুড়ে ছাই

DSF NEWS
DSF NEWS
November 25, 2026 11:29 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে ৭টি দোকান পুড়ে ছাই। জানা যায় ২৫ নভেম্বর বুধবার রাত ৭ টা ২০ মিনিটের সময় দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে বাজারের ১/মহাদেব রায় পিতা -কালিপদ রায়( পোল্ট্রি মুরগির দোকান) ২/যোগেশ্বর রায়, পিতা- সোহাদেব রায় (হোমিও ওষুধের দোকান) ৩/জগদীশ মণ্ডল, পিতা দিলীপ মন্ডল (চায়ের দোকান) ৪/গুরুপদ রায় পিতা সুরেন্দ্রনাথ রায় (আরএফএল প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম দোকান) ৫/মুকুন্দ মন্ডল, পিতা -সহদেব মণ্ডল (নিজস্ব বসত ঘর) ৬/সুজিত মন্ডল, পিতা- সহদেব মন্ডল (নিজস্ব বসত ঘর) ৭/মহসিন সানা পিতা -খলিল সানা (লেদ ঘর পাওয়ার টিলার গাড়ির মালামাল আংশিক ক্ষতি) পুড়িয়া ক্ষয়ক্ষতি হয় যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০/২৫ লক্ষ টাকা। অগ্নিকাণ্ডের সময় উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর জন্য রওনা দিলে পেদ্দারগঞ্জ ফেরিঘাটে গিয়ে ফেরি পার হতে পারেনি। কারণ নদীর পানি কমে যাওয়ায় ফেরি চলাচল সে সময় বন্ধ ছিল। ফায়ার সার্ভিস যথাসময়ে যেতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কম হতো বলে স্থানীয়ভাবে জানা যায়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এবং স্থানীয় লোকজন সাথে সাথে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটে নাই বলে জানা যায়।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: কুলাউড়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জালাল মো. আশফাক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।