DSF NEWS
ঢাকাWednesday , 10 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

DSF NEWS
DSF NEWS
June 10, 2026 3:11 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুরে সুলতানা বেগম(২৪) নামে দুই সন্তানের জননী বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল চার টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের পাশে বৌলাই নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপূর্বে মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার ধুতমা গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে নিজ বাড়ির ঘাটে গোসল করে গিয়ে নিখোঁজ হন।

তিনি ওই গ্রামের আবুল বাসারের স্ত্রী। তাদের এক ছেলে( ৩) ও এক মেয়ে( ৫) রয়েছে। নিখোঁজ সুলতানা বেগম সাতার জানতেন না ও মিরকী রোগে আক্রান্ত ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানায়,দুপুরে গোসল করার জন্য নদীর ঘাটে যান সুলতানা বেগম ছেলে মেয়েকে নিয়ে। পরে ঘাটে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। পরে মেয়ে এসে বাড়িতে বললে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন খোঁজ খোঁজি করেও তাকে পায় নি।

খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করতে বৌলাই নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করে। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।