DSF NEWS
ঢাকা Tuesday, 6 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের নন্দিগ্রামে রিকশা চালকের আত্মহত্যা

DSF NEWS
dsf news2
January 6, 2026 1:15 am
Link Copied!

জেলা প্রাতিনিধ: রুবেল বখস পাভেলঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়নের নন্দিগ্রাম এলাকায় এক রিকশা চালক গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম গৌরা। তিনি পেশায় একজন রিকশা চালক ছিলেন। আজ এলাকাবাসী নন্দিগ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।

পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা, বলেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।