DSF NEWS
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরের ঝিনাইগাতীতে হাতির আক্রমণে আহত -১

DSF NEWS
DSF NEWS
মে ২৯, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়া রাংটিয়া এলাকায় দিনের বেলায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটেছে। আজ ঈদের দিন ২৮ মে বৃহস্পতিবার বিকেলে পাহাড়ে গরু চড়াতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন রহেশ কোচ (৪০)। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো রহেশ কোচ পাহাড় সংলগ্ন পাহাড়ি এলাকায় গরু আনতে যান। বিকেলের দিকে গরু নিয়ে ফেরার সময় হঠাৎ একটি বন্য হাতি তার ওপর আক্রমণ চালায়। এ সময় হাতি সুর দিয়ে পেঁচিয়ে দূরে নিক্ষেপ করে। এতে সে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে কিছুক্ষণ জঙ্গলে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর আহত রহেশ এর ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে স্থানীয়রা চিল্লাচিল্লি শুরু করলে হাতিটি সেখান থেকে সরে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত অবস্থায় রহেশ কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার এক্সরে করে দেখা গেছে মেরুদন্ডের হাড় সরে গেছে এবং পায়ের গোড়ালিতে ফ্যাকচার দেখে দিয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই বন্য হাতির বিচরণ রয়েছে। প্রায়ই হাতির পাল লোকালয়ে নেমে এসে ফসল নষ্ট। ঘরবাড়ি ভাঙচুর ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে। তবে দিনের বেলায় এ ধরনের আক্রমণের ঘটনা খুব কম দেখা যায়। ফলে এখন সাধারণ মানুষ পাহাড় ও আশপাশের এলাকায় যেতে ভয় পাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, বন্য হাতির উপদ্রব বাড়লেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বন বিভাগ ও প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।

এ বিষয়ে রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার আব্দুল করিম ঘটনা সত্যতা স্বীকার করে প্রতিনিধি কে বলেন, আমি ছুটিতে আছি তবুও ঘটনা জেনেছি আহত ব্যক্তির খোঁজখবর নেয়ার জন্য লোক পাঠিয়েছি। গুরুতর আহত হলে সরকারিভাবে অনুদান পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।