আজকের সর্বশেষ সবখবর

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

DSF NEWS
DSF NEWS
October 24, 2026 8:07 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সম্মাননা পেলেন বাংলাদেশি সাহী চৌধুরী। নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদে ‘কংগ্রেশনাল রেকর্ড’-এর মাধ্যমে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করেন।

​কংগ্রেসম্যান কেনেডি তার বক্তব্যে উল্লেখ করেন, সাহী চৌধুরী দীর্ঘদিন ধরে বাফেলো শহর এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্ক অঞ্চলের জনসেবা, স্থানীয় ব্যবসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছেন। ২০২৩ সালে তিনি ‘Buffalo Business First’-এর মর্যাদাপূর্ণ ‘30 Under 30’ তালিকায় স্থান পান। এছাড়াও সাহী চৌধুরী তার কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে ষ্টেট, সিটি সহ বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ওয়েস্টার্ন নিউ ইয়র্কের প্রতিনিধিত্ব করেছেন।

সাহী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের বাফেলোতে পরিবার নিয়ে বসবাস করছেন বাংলাদেশে তার বাড়ী সিলেট শহরে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা মার্কিন কংগ্রেসে এমন বিরল ও সম্মানজনক স্বীকৃতি অর্জনের জন্য সাহী চৌধুরীকে ইতোমধ্যে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশি কমিউনিটির অনেকেই মনে করেন এই ধরনের অর্জন বা স্বীকৃতি আমেরিকাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দৈনিক বিজনেস ফাইল’-এর ২০ বছরে পদার্পণ উৎসব ৭ নভেম্বর; পুরানা পল্টনে বসছে মিলনমেলা

আরও পড়ুন: নান্দনিক আধুনিক ও জনবান্ধব ভাদেশ্বর ইউনিয়ন গড়ার প্রত্যয়- কামাল আহমদ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।