DSF NEWS
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

ঈদগামী যাত্রীবাহী ট্রাকে দুর্ঘটনা, নিহত ১৬

DSF NEWS
DSF NEWS
মে ২৫, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ (জেলা) প্রতিনিধি: মো: মাসুদ রানা মিশুঃ ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা যেন মুহূর্তেই রূপ নিলো শোকের মিছিলে। টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানাধীন যোগারচর ১৮ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন, আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। সোমবার (২৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকে থাকা ঈদগামী যাত্রীরা রডের নিচে চাপা পড়ে হতাহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় যমুনা সেতু পূর্ব থানা পুলিশ, মহাসড়ক পুলিশ ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতদের মধ্যে নওগাঁর মান্দা ও নিয়ামতপুরসহ রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আহতদের টাঙ্গাইলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ-৪৯ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন,

“ঈদের আনন্দের প্রাক্কালে এমন মর্মান্তিক দুর্ঘটনা পুরো অঞ্চলকে শোকাহত করেছে। এতগুলো তাজা প্রাণ একসঙ্গে ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় যমুনা সেতু পূর্ব থানায় জিডি নং-৭৪৩, তারিখ ২৫/০৫/২০২৬ মূলে ডায়েরিভুক্ত করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।