DSF NEWS
ঢাকা Tuesday, 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

DSF NEWS
DSF NEWS
October 13, 2026 3:42 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনানতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলায় আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি গ্রহণের প্রবণতা কমাতে হবে। সব অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে। অন্যথায়, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেসব স্থাপনা উচ্ছেদ করা হবে। খুলনা নগরীর সৌন্দর্যবর্ধনে সড়ক ও সরকারি ভবনগুলোতে রং এবং বৃক্ষরোপণ করতে হবে।

পাশাপাশি, যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সভায় জানানো হয় গাড়ির রিকিইজেশন, বিশ্রামাস্থল, হেলিপ্যাড, এ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও জেনারেটর, অগ্নি নির্বাপণ, নিরাপত্তা পাশসহ অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে নিজ নিজ দপ্তরের আওতাধীন কাজ সম্পন্ন করতে হবে।

সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর পরিচালক আহমেদ কবীর, খুলনার উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ

আরও পড়ুন: তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।