আজকের সর্বশেষ সবখবর

দাকোপে পুলিশের অভিযানে কামারখোলা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ গাজী (৩৩) আটক

DSF NEWS
DSF NEWS
November 27, 2026 9:46 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলর: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কামারখোলা ইউনিয়ন সেচ্ছাসেবক সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ গাজী (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ নভেম্বর শুক্রবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে কালিনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আমানুল্লাহ গাজী (৩৩) মৃত মাজেদ গাজীর ছেলে মাতা-হাজিরা বেগম, স্ত্রী-লাবনী খাতুন, সাং -কালীনগর (বাজারের পাশে), থানা -দাকোপ, জেলা -খুলনা। ৬নং কামারখোলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক আটক। এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানা পুলিশ। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের পোদ্দারগঞ্জ ফেরিঘাট বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ নাশকতা মামলায় চালান করা হয়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৬ সালের ১১ নভেম্বর পোদ্দারগঞ্জের দলীয় অফিসে অগ্নি সংযোগে স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আমানুল্লাহ গাজী (৩৩) কে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।