রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ হাসান আলী ও তার মাতার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) জুমা নামাজের পর উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক স্কুল মাঠে কুরআন খতম শেষে মরহুম-মরহুমাসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়। কুলখানিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট জেলা বিএনপি, খুলনা জেলা বিএনপি ও মোংলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং রামপালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে কামারখোলা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ গাজী (৩৩) আটক
আরও পড়ুন: চাটখিলে মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

