মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপের কাঁকড়া বুনিয়া শ্রী শ্রী রাস মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন ও মন্দির পরিদর্শন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৫ টায় তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, বেনী মাধব বিশ্বাস, শিশির বিশ্বাস পল্টু, সঞ্জয় মহাদার,কামারখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব নুর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা সদস্য সচিব দীপক কুমার সরদার, আব্দুর রাজ্জাক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, সাত্তার সরদার,সাইদ শেখ,ফেরদৌস সানা, গাজী তরিকুল ইসলাম, রতন রায়, জি এম রুমন, সাইফুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক মালা কাজী, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাকলী মন্ডল, শাহাবুদ্দিন গাজী, মিজান ফরাজী, হারুন গাজী, রফিকুল ইসলাম শেখ, হাইদুল ইসলাম, শেখ ফারুক, রসুল সানি ও সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন: রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

