DSF NEWS
ঢাকা Tuesday, 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
October 13, 2026 3:33 pm
Link Copied!

আমির হোসাইন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর (সোমবার) বাদাঘাট বাজারের চাউলপট্টিতে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন পৈলনপুর টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা মঈনুদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঘাগটিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সফি উল্লাহ এবং বাদাঘাট রহমানিয়া আলিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা তাজুল ইসলাম।

মাহফিলে প্রধান আলোচকসহ সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ, পীরজাদা মুফতী শাহ ওয়ালিউল্লাহ সোবহানী, মুফতী আলী আকবর সিদ্দিকী, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম এবং ক্বারী মাওলানা মাহদী আল-হাসান জামালগঞ্জী।

আলোচকরা তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবনাদর্শ, সুন্নাহর অনুসরণ, উত্তম চরিত্র গঠন এবং মানবকল্যাণে তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ ﷺ-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান তাঁরা।

মাহফিল সফলভাবে সম্পন্ন করতে বাদাঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ, বাদাঘাট বাজার বণিক সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তাঁদের শ্রম, সময়, পরামর্শ ও সার্বিক সহযোগিতার ফলে মাহফিলের কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে এম. এইচ. ইয়াহিয়া এবং সদস্যসচিব হিসেবে এম. সালমান আহমদ সুজন দায়িত্ব পালন করেন।

পরিশেষে, আয়োজকরা মহান আল্লাহ তাআলার দরবারে মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট সবার শ্রম, সহযোগিতা ও দ্বীনি খেদমত কবুলের দোয়া করেন। পাশাপাশি সবার রিজিকে বরকত এবং দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ কামনা করেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আরও পড়ুন: খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।