আজকের সর্বশেষ সবখবর

দাকোপের যজ্ঞ পরিদর্শনে ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান

DSF NEWS
DSF NEWS
November 27, 2026 2:27 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ ইউনিয়নের যজ্ঞ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা – ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন আমি এই মন্দিরের উন্নয়নে পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছি। আপনারা সকলে নির্দিধায় ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আমি আপনাদের পাশে আছি এবং মন্দিরের উন্নয়ন করুন অনুদান আরো লাগলে আরো দেব কোন সমস্যা নাই। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, কামারখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব নুর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা সদস্য সচিব দীপক কুমার সরদার, আব্দুর রাজ্জাক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, ফেরদৌস সানা, গাজী তরিকুল ইসলাম, রতন রায়, জি এম রুমন, সাইফুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক মালা কাজী, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাকলী মন্ডল, শাহাবুদ্দিন গাজী, মিজান ফরাজী, হারুন গাজী, রফিকুল ইসলাম শেখ, হাইদুল ইসলাম, শেখ ফারুক, রসুল সানি ও সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: চাটখিলে মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আরও পড়ুন: চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে প্রশাসক ডা. শাহাদাত হোসেন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।