কক্সবাজারের রামু উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘীর রাস্তার মাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ইয়াবা পরিবহনের দায়ে নম্বরবিহীন অটোরিকশাটিও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: মোদি সরকারের জন্য ‘জ্ঞানেশগেট’ কি হতে পারে ওয়াটারগেট?
আরও পড়ুন: পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা
অভিযানে আটককৃতরা হলেন রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী আদর্শগ্রামের বাসিন্দা তৈয়ব উল্লাহ (৩০), বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের দক্ষিণ পূর্বপালং পাড়ার শাহিনা আক্তার এবং রামুর একই ইউনিয়নের মৌলভীবাজার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা উম্মে হাবিবা (১৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অটোরিকশাটির পেছনের সিটের নিচে কৌশলে ইয়াবার চালানটি লুকিয়ে রাখা হয়েছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত ‘নুরজাহান মোটরস’ লেখা অটোরিকশা ও উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানা গেছে।

