আজকের সর্বশেষ সবখবর

কালকিনি বাজারে পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান

DSF NEWS
DSF NEWS
October 3, 2026 1:23 am
Link Copied!

মোঃ লুৎফর রহমান কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে আবর্জনা ফেলে নদী দূষণ এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে জন-সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৩টি মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ সময় স্থানীয় জন-সাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং সরকারি জায়গা ও রাস্তা পাশে অবৈধভাবে দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।