DSF NEWS
ঢাকাThursday , 24 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে সরকারি এলবিকে মহিলা কলেজে নবীন বরণ ২০২৬

DSF NEWS
DSF NEWS
September 24, 2026 9:12 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী সরকারি লাউডোব বাজুয়া কৈলাসগঞ্জ এলবিকে সরকারি মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অুষ্ঠিত হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসব উদ্দীপনা নানা আয়োজনের মধ্যে বরণ করে নেওয়া হয়েছে। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। এছাড়া নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।

নতুন পরিবেশে নতুন মানুষের সঙ্গে মানিয়ে নিতে চলছিল পরিচিত পর্ব।নতুন শিক্ষার্থীদের প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর পর শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। সরকারি এল বি কে সরকারি মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র জোয়ারদার এর সভাপতি প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান সরজিত কুমার রায় । এ সময় তিনি বলেন তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ব এখন বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। এই তথ্যপ্রযুক্তিকে সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে আমি সেই প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর জন্য কলেজ জীবনের পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। এখন থেকে জীবনের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে। তাহলে আগামীতে সফলতা অর্জন করতে পারবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাপদ মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়। এ ছাড়া বক্তৃতা করেন সাংস্কৃতি কমিটি প্রভাষক রাধাকান্ত মন্ডল, প্রভাষক মাহেবুর রহমান, গোবিন্দ্র চন্দ্র সরকার, শরীর চর্চা বানী রায়।

বক্ততা করেন প্রভাষক ফজিলা খাতুন, প্রভাষক সবুজ কান্তি শীল, প্রভাষক রেখা রানী রায়, প্রভাষক চঞ্চল কান্তি পাইক। অবিভাকদের মধ্যে বক্তৃতা করেন স্বপন কুমার জর্দার মাধবী মন্ডল, রাজশ্রী মন্ডল অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক রাধাকান্ত মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।