রতন রায় -কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার সকাল ১১টায় রাজারহাট অফিসার্স ক্লাবে এ উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারীকুল শরীফ।

কুড়িগ্রাম রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, “সমবায় দিবস একটি গুরুত্বপূর্ণ দিবস। ‘একের লাঠি দশের বোঝা’এই উদাহরণের মাধ্যমে সমবায়ের শক্তি ও গুরুত্ব বোঝা যায়। ঐক্যবদ্ধ থাকলে সমাজ ও অর্থনৈতিকভাবে সবাই লাভবান হয়।”
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজারহাট উপজেলা আমির মোঃ কপিল উদ্দিন এবং এনসিপি পার্টির সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম সাগর। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারীকুল শরীফ বলেন, “সমবায় হলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং সে কাজের মাধ্যমে সকলে লাভবান হওয়া। সমবায়ের মূল কথা হলো একতাই শক্তি, একতাই উন্নয়ন।”
সকালে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হওয়ার পর আলোচনা সভা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা সমবায় দিবসের গুরুত্ব, সমবায়ের মাধ্যমে ঐক্য, সঞ্চয় ও আর্থসামাজিক উন্নয়নের বিষয় তুলে ধরেন
আরও পড়ুন: রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

