মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপের কাকড়াবুনিয়া স্কুল মাঠে সিপিপি’র আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া -২০২৬ অনুষ্ঠিত। ০৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় এই মহড়া অনুষ্ঠিত হয় সিপিপি’র সদস্যদের অংশ গ্রহনের মধ্যে দিয়ে।

দাকোপে সিপিপি’র আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া -২০২৬ অনুষ্ঠিত
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং ঘূর্ণিঝড়ের সময় মানুষকে কিভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং অসতর্ক থাকার কারণে মানুষের কিভাবে তার জানমালের ক্ষয়ক্ষতি হয় সেই বিষয় তুলে ধরেন। সিপিপি’র সদস্যরা এই ঘুর্ণিঝড়ের সময় তারা কিভাবে মানুষের পাশে দাঁড়ায় তা তুলে ধরেন এবং দুর্যোগের পরেও মানুষের উদ্ধার কাজসহ মানুষের সেবায় কিভাবে এগিয়ে আসে তা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শেখ মোজাফফর হোসেন, সাবেক সদস্য সচিব আল আমীন সানা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, সিপিপি’র খুলনা বিভাগের উপপরিচালক মোঃ আলঙ্গীর হোসেন, সিপিপি’র দাকোপ উপজেলার টিম লিডার দেবাশীষ ঢালী, এলবিকে সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রাধাকান্ত মন্ডল, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, চালনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল রাজ্জাক, মহিলা নেতৃ কাকলি বিশ্বাস, পারুল বেগম সহ যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দাকোপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

