মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনা জেলা ক্রীড়া সংস্থা’র নব নির্বাচিত নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর। গত ২৩ শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা ক্রীড়া সংস্থা’র নব নির্বাচিত নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান খুলনা জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। এ সময় আরো উপস্থিত ছিল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা মিজ কানিজ ফাতেমা লিজা; জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মোঃ আলিমুজ্জামান সহ জেলা ক্রীড়া সংস্থা’র নব নির্বাচিত নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

