DSF NEWS
ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও চেক বিতরণ

DSF NEWS
DSF NEWS
September 13, 2026 11:43 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: সরকারের বিশেষ অনুদান তহবিল, খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর বিকালে ( রবিবার) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যেই সরকারের বিশেষ অনুদান তহবিল থেকে সহায়তা প্রদান করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ভালোভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে আরও গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের সভাপতি, শিক্ষার্থী- অভিভাবক ও গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীকে নগদ চেকসহ সাইকেল, ব্যাগ, ল্যাপটপ, সেলাই মেশিন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।