আজকের সর্বশেষ সবখবর

রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

DSF NEWS
DSF NEWS
October 28, 2026 10:42 pm
Link Copied!

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামপাল থানার প্রয়ত অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সভা শুরু হয়। সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসব হওয়ায় সভায় উপস্থিত কর্মকর্তাগণকে ও রামপালবাসীসহ সকলকে ধন্যবাদ জানান, সভার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা।

উপজেলা সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী ভেজাল ও মাদক বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, হাসপাতালে আগত রোগীর স্বজনদের দ্বারা হাসপাতাল দারুণভাবে নোংড়া হচ্ছে।

যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে নোংড়া করছে। এছাড়াও রামপাল থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, অন্যান্য থানার তুলনায় রামপাল থানার আইনশৃঙ্খলা অনেক ভালো। জমিজমা ও মৎস্যঘের সংক্রান্ত বিরোধ ছাড়া তেমন কোন অভিযোগ নেই।

তিনি সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন। সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জানান, রামপালে “আলোকিত রামপাল” নামের একটি সংগঠন মাদকমুক্ত ক্যাম্পেইনসহ সমাজের অসংগতির বিষয়ে পাড়া মহল্লায় কমিটি করে কার্মক্রম শুরু করেছে। তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

এ সময় বক্তব্য বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: জুলাই সনদ ও জনগণের রায় অবহেলা করলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে: জামায়াত নেতা ইসহাক খন্দকার

আরও পড়ুন: দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১০টি ইউনিয়ন ও ১টি পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা।

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।