আজকের সর্বশেষ সবখবর

আক্কেলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

DSF NEWS
DSF NEWS
October 28, 2026 11:03 pm
Link Copied!

আতিয়ার রহমান রাজুঃ জয়পুরহাটের আক্কেলপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আক্কেলপুর উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক মেয়র ও সাবেক সভাপতি আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকো ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়ালিউল্লাহ খান রতন, শাকিল হোসেন রবিন, মাহমুদুল রহমান রিপন, মামুন চৌধুরী, দোলন প্রামাণিক, রবিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়

আরও পড়ুন: রামপালে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।