আজকের সর্বশেষ সবখবর

যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশের অভিযোগ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি

DSF NEWS
DSF NEWS
October 28, 2026 10:27 pm
Link Copied!

আমির হোসেন স্টাফ রিপোর্টার: সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি; সুনাম ক্ষুণ্নের অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি। প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এই রাজনৈতিক নেতা।

আরও পড়ুন: সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এক প্রতিবাদলিপিতে খন্দকার মঞ্জুর আহমেদ জানান, সংশ্লিষ্ট সংবাদে তাঁর সম্পর্কে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল তাঁর ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অসত্য তথ্য প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।

আমাদের ফেইজবুক পেইজ

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, কোনো তথ্যের সত্যতা যথাযথভাবে যাচাই-বাছাই না করে একপেশে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব।

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তাঁর ভাষায়, মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।

পরিশেষে তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণকে প্রকাশিত ওই সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রকৃত তথ্য যাচাই করে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন।

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১০টি ইউনিয়ন ও ১টি পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।