DSF NEWS
ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

DSF NEWS
DSF NEWS
September 13, 2026 1:16 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। ভোটে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে মোল্লা খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ প্যানেল। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) খুলনা জেলা স্টেডিয়াম ভবনে সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টার পর ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়। মোট ২২২ জন ভোটারের মধ্যে সিংহভাগই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জয়:
সংস্থার অন্যতম মূল পদ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মোল্লা খায়রুল ইসলাম। তিনি মোট ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট। বিজয়ী কর্মকর্তা প্যানেল: ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি (৪টি পদ): এস এম মোয়াজ্জেম রশীদ দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ্ আসিফ হোসেন রিংকু এবং মোঃ জুলফিকার আলী খান। অতিরিক্ত সাধারণ সম্পাদক: শেখ হেমায়েত উল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক (২টি পদ): কে এম আশরাফুল আলম নান্নু ও মোঃ বেলাল হোসেন। কোষাধ্যক্ষ: হাসান জাহাঙ্গীর মুকুল। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা: সাধারণ সদস্য পদে নির্বাচিত ১৩ জন হলেন— শফিউল আলম সবুজ, মোঃ মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মোঃ ইয়াসিন খান, মোঃ তরিকুল ইসলাম (সাংবাদিক), মোঃ ইকরামুল কবির মিল্টন, মোঃ আজিজুর রহমান জুয়েল, মোঃ তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, কাজী নূর মোহাম্মদ, মিজানুর রহমান এবং মোঃ রেজানুল ইসলাম। এছাড়া সংরক্ষিত উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হয়েছেন এমডি খায়রুল ইসলাম খান ও মোহাম্মাদ আরিফুর রহমান। অন্যদিকে মহিলা সংরক্ষিত ২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আয়েশা আক্তার শুকতারা ও খালেদা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।