DSF NEWS
ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইনাতআলিপুর, মির্জানগর ও মানিকপুর (ইমিমা) হাইস্কুল প্রতিষ্ঠার ঐতিহাসিক সাধারণ সভা সম্পন্ন

DSF NEWS
DSF NEWS
September 1, 2026 12:22 am
Link Copied!

এনাম উদ্দিন সামী দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি: নামকরণে অনুমোদন ও গুরুত্বপূর্ণ অনুদান ঘোষণা ২৮ আগস্ট ২০২৬ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইনাতআলিপুর, মির্জানগর ও মানিকপুর—এই তিন গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ২৮ আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মুরব্বি জনাব ছদরুল আলম সাহেবের সভাপতিত্বে এবং জনাব অলিউর রহমান অলি ও দুলাল আহমদ-এর যৌথ পরিচালনায় সভায় এলাকার মুরব্বিয়ান, যুবসমাজ ও ছাত্রসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

১. নামকরণ: সর্বসম্মতিক্রমে নবপ্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের নাম “ইনাত আলিপুর, মির্জানগর ও মানিকপুর (ইমিমা) হাইস্কুল” নির্ধারণ করা হয়।
২. স্থান নির্ধারণ: বিদ্যালয় স্থাপনের জন্য ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফজলু মিয়া সাহেবের ভরাটকৃত ভূমি নির্দিষ্ট করা হয়।
৩. যাতায়াত রাস্তা: মির্জানগর ও মানিকপুরের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য মির্জানগর গ্রামের মূল রাস্তা হতে স্কুল পর্যন্ত রাস্তা নির্ধারণ করা হয়। এই রাস্তায় যারা জমি দান করবেন, তারা ভূমিদাতা হিসেবে গণ্য হবেন।
৪. জমি ক্রয় ও আর্থিক অনুদান: সভায় আব্দুল বাছিত বাবুল সাহেব ৩০ শতাংশ জমি কিনে দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেন।

এছাড়া সায়েদুর রহমান দুদু সাহেব ৬০ শতাংশ জমির ব্যবস্থা করার পাশাপাশি স্কুল ভবন সরকারি মঞ্জুরি এবং মাটি ভরাটের কাজ, এমপিওভুক্তি হওয়ার আগ পর্যন্ত শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ চালিয়ে যাওয়ার ঐতিহাসিক ঘোষণা দেন। তাঁর এই মহতী ঘোষণাকে সভার উপস্থিত সবাই ধন্যবাদের সহিত সাদরে গ্রহণ করেন।
সভায় এলাকার শিক্ষার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন—জনাব সায়েদুর রহমান দুদু , আব্দুল বাছিত বাবুল, সানর মিয়া, হীরা মিয়া মেম্বার, মাওলানা খছরুজ্জামান, এডভোকেট ছালেহ আহমদ, আলহাজ্ব নূরউদ্দিন, ইরা মিয়া, দেলওয়ার হুসেন, শরীফ উদ্দিন, কারী হুসাইন আহমদ প্রমুখ

সভা শেষে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং প্রস্তাবিত বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা খছরুজ্জামান সাহেব। মোনাজাতের মাধ্যমেই সভার সফল সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।