আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে এনসিপি’র “স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন

DSF NEWS
DSF NEWS
November 28, 2026 1:14 am
Link Copied!

লিমন হায়দারঃ আগামী বছরের জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এসব নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের ওপর নির্ভর না করে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)একক ভাবে ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রার্থী দিবো।কারণ,আমরা বিশ্বাস করি-তৃণমূলের মানুষের প্রকৃত ক্ষমতায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নতুন নেতৃত্ব ও বিকল্প রাজনৈতিক শক্তির বিকল্প নেই।এমনটাই জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ডা.আব্দুল আহাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তস্নাত চেতনা থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একজন কর্মী ও নেতা হিসেবে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আজ ২০২৬ সালের এই ক্রান্তিলগ্নে এসে আমরা এক গভীর জাতীয় সংকটের মুখোমুখি।
আমরা লক্ষ্য করছি,পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ,অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।এটি কেবল কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়,বরং বিদেশি আধিপত্যবাদের মদদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার এক গভীর ষড়যন্ত্র।কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই-মহান জুলাইয়ের প্রজন্ম রাজপথ ছেড়ে যায়নি,ফ্যাসিবাদী শক্তির যে কোনো আস্ফালন আমরা রাজপথেই রুখে দেব।

ফুলবাড়ীতে এনসিপি’র আয়োজনে”স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন”আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের নিমতলায় ক্যাফে অর্কিডে অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনের বিশেষ অতিথি দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ বলেন, আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি,যে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার আমরা করেছিলাম,আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সেই আকাঙ্ক্ষা বারবার হোঁচট খাচ্ছে।একটি পুরোনো ও একপেশে রাজনৈতিক বন্দোবস্ত আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। চাঁদাবাজি,দখলদারিত্ব,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটে আজ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ।আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই-ফ্যাসিবাদের পতনের পর দেশে কোনো নতুন মাফিয়াতন্ত্র বা একদলীয় আধিপত্য জনগণ মেনে নেবে না।

স্থানীয় সরকার নির্বাচন কেবল চেয়ারম্যান বা মেয়র নির্বাচনের লড়াই নয়;এটি তৃণমূলে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লড়াই।আসুন, পুরোনো ও ব্যর্থ রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র)পতাকাতলে ঐক্যবদ্ধ হই।আমরা কথা দিচ্ছি-জনগণের আমানত রক্ষা করে আমরা একটি ন্যায়ভিত্তিক,স্বচ্ছ ও আধুনিক স্থানীয় সরকার ব্যবস্থা উপহার দেব।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন ও জাকির আহম্মেদ।

সংবাদ সম্মেলন থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইমরান চৌধুরী নিশাত ও মেয়র পদে শিহাব হোসেনের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনটির সঞ্চালনায় ছিলেন এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার বিশাল আহমেদ।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: কালকিনিতে ইউপি চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মামুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে কামারখোলা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ গাজী (৩৩) আটক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।