আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

DSF NEWS
DSF NEWS
November 18, 2026 10:02 pm
Link Copied!

সলঙ্গা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশব্যাপি আওয়ামীলীগের আন্দোলনের নামে জ্বালাও পোড়াও, নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতিয়তাবাদী সেচ্ছাসেবক দল হাটিকুমরুল ইউনিয়ন শাখার উদ্দেগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে হাটিকুমরুল ইউনিয়ন শাখার আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম এর নেতৃত্ব সদস্য সচিব উসমান মন্ডল এর সঞ্চালনায় হাটিকুমরুল গোলচত্তর রাজশাহী মহাসড়ক থেকে শুরু হয়ে ঢাকা রোড হয়ে হাটিকুমরুল বাজার পদক্ষিন করে নাটোর রোডে এসে শেষ হয়।

উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও
সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান।

হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সাবেক সাধারণ সম্পাদক শামিম হাসান খান ও সহ সভাপতি গোলাম মোস্তফা মেম্বার। সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রন্জু আহমেদ মুস্নি, সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সুজন, যুগ্ন আহ্বায়ক কে এম মেহেদী হাসান সুমন। হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ ও সাধারণ সম্পাদক এস এম রাসেল রানা, সহ যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোতালেব হোসেন শুভ।

এছাড়াও সিরাজগন্জ জেলা সেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার মামুন রাজু, থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজনসহ হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউনুস তালুকদার।

এছাড়া সলঙ্গা থানা ও হাটিকুমরুল ইউনিয়ন এর বিএনপি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য প্রদানকালে সলঙ্গা থানা বিএনপি সাবেক সভাপতি মতিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন, সলঙ্গায় ও উত্তরবঙ্গের প্রবেদ্বার হাটিকুমরুল গোলচত্তরে যারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করবে বিএনপি তা শক্ত হাতে প্রতিহত করবে। প্রয়োজনে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল

আরও পড়ুন: রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে বিএনপি ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতির আহ্বান।

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।