উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ আবারও দিল রিয়াল মাদ্রিদ। স্তাদিও অলিম্পিকোতে স্বাগতিক রোমার বিপক্ষে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য এক জয় তুলে নিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল রোমা, কিন্তু শেষ ৭ মিনিটের ঝড়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মাদ্রিদ। শেষ ৭ মিনিটের ঝড়ে পূর্ণ ৩ পয়েন্ট কেড়ে নিলো অল হোয়াইটরা। রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়নস লীগের রাজা কেনো বলা হয়, তার আরেকটা প্রমাণ দেখলো ফুটবল বিশ্ব।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ইরানের হামলা তীব্রতর, ডুবল দুটি জাহাজ
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে দাপট ছিল রোমার। ২০ মিনিটে মার্টেন ডি রুনের গোলে তারা লিড নেয়। অবশ্য পাঁচ মিনিট পরেই কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক দূরপাল্লার শটে সমতায় ফেরে রিয়াল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোমা আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ৫১ ও ৫৭ মিনিটে দোনিয়েল মালেনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছায় জোসে মরিনহোর সাবেক ক্লাব।
আরও পড়ুন: রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
ম্যাচের মোড় ঘুরে যায় ৭৮ মিনিটে যখন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন আর্দা গুলের ও এন্ড্রিক। ৮৩ মিনিটে কার্লোস এসপি গোল করে রিয়ালের জয়ের আশা জাগিয়ে তোলেন। এর দুই মিনিট পর গুলেরের কর্নার কিক থেকে হেডের মাধ্যমে ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক স্কোরলাইন ৩-৩ এ নিয়ে আসেন। ৮৩ মিনিটে কার্লোস এসপির গোল রিয়ালকে আশার আলো দেখায়।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে চূড়ান্ত নাটকীয়তা মঞ্চস্থ হয়। ডান দিক থেকে আর্দা গুলেরের মাপা এক কর্নারে পা ছুঁইয়ে বল জালে জড়ান আন্তোনিও রুডিগার। শেষ পর্যন্ত ৪-৩ গোলের এই রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের আধিপত্যের কথা আরও একবার জানান দিল রিয়াল মাদ্রিদ।

