আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

DSF NEWS
news Dsf
December 26, 2025 5:03 pm
Link Copied!

নানা বিতর্ক ও সমালোচনা সঙ্গে করেই আজ (শুক্রবার) সিলেটে পর্দা উঠল বিপিএলের দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে গতকাল চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় খোদ বিসিবি। নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে।

এ ছাড়া শুরুর দিকে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘নিরাপত্তার’ দোহাই দিয়ে সেটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে অনুষ্ঠান করার কথা জানায় বিসিবি।

আজ বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হয়েছে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তবে উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছে। পরে হয় কোরআন তিলওয়াতও। এরপরে শহীদ ওসমান হাদীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সবাই। পরক্ষণেই হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: চিথুলিয়া গ্রামে ছাত্রদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।