দিল্লি বিমানবন্দরে নামার পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে’কে বিমানে উঠে আটক করেছে পুলিশ। একই অভিযানে তার সঙ্গী সৌরভ দাস ও আশুতোষ রাকাঁকেও আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় অভিজিৎকে বিচলিত দেখা যায়নি; বরং তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আমি মোটেও ভয় পাই না, চাইলে গ্রেপ্তার করতে পারেন।
আরও পড়ুন: দিল্লিতে কঠোর নিরাপত্তা: বিক্ষোভ ঘিরে বন্ধ ৪৫ মেট্রো স্টেশন
আরও পড়ুন: জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় নিষেধাজ্ঞার মুখে ক্রিশ্চিয়ানো রোনালদো
আরও পড়ুন: এসেক্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন রবিন দাসের
সিজেপির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, শনিবারের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাদের নেতৃত্বকে পূর্বপরিকল্পিতভাবে আটক করা হয়েছে। স্বাধীনভাবে চলাচলের অধিকার লঙ্ঘন করার তীব্র নিন্দা জানিয়ে আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি। এছাড়া এদিন সুপ্রিম কোর্ট চত্বর থেকে বের হওয়া আইনজীবীদের একটি মিছিল থেকেও বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে।

