সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত এই ফ্লাইটগুলো স্থগিত করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় তোলপাড়
এর আগে শনিবার (১০ অক্টোবর) হুথিরা রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই আকস্মিক হামলায় দুজন বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পর নিরাপত্তা ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: রোনালদোকে নভেম্বরেই ফেরাতে চান পর্তুগাল ফেডারেশন সভাপতি
এই হামলাকে ‘সংঘাতের গুরুতর বিস্তার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। তিনি বলেন, বেসামরিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এটি সহিংসতার চক্রকে দীর্ঘায়িত করার পাশাপাশি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে অত্যন্ত জটিল করে তুলেছে।
এদিকে, এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে তারা বলেছে, এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং নাগরিকদের নিরাপত্তার প্রতি চরম অবজ্ঞা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। কাতার এ বিষয়ে সৌদি আরবের নেওয়া যেকোনো বৈধ পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশের ঘোষণা দিয়েছে। এছাড়া ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব যেসব বৈধ পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতিও সমর্থন জানিয়েছে দোহা। একই সঙ্গে এতে নাগরিকদের নিরাপত্তার প্রতি চরম অবজ্ঞার প্রকাশ ঘটেছে।

