ডেনমার্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ২৪ ঘণ্টা আগে জাতীয় দলের ক্যাম্প থেকে আকস্মিক প্রস্থান করায় ক্রিস্টিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। যদিও এই নিষেধাজ্ঞার নির্দিষ্ট সময়কাল বা কতগুলো ম্যাচের জন্য তিনি বাইরে থাকবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে গঠিত শৃঙ্খলা কমিটি বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছে। তবে নিষেধাজ্ঞা কত দিনের বা কত ম্যাচের, তা জানানো হয়নি। এ যেন নিষেধাজ্ঞা শুরু হতে না হতেই শেষের বার্তা।
আরও পড়ুন: দিল্লিতে পুলিশি বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের
তবে শাস্তির খবরের রেশ কাটতে না কাটতেই ফেডারেশনের পক্ষ থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েন্সা জানিয়েছেন, নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই অধিনায়ক রোনালদোকে আবারও দলের জার্সিতে দেখতে চান তারা। শনিবার এএফ পোর্তোর একটি নতুন মাঠ উদ্বোধনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পর্তুগিজ ফুটবলের সবাই দলের অধিনায়কের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণছে। তবে নিষেধাজ্ঞার খবরের কয়েক ঘণ্টার মধ্যেই পাওয়া গেল ভিন্ন বার্তা।
আরও পড়ুন: হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ
আরও পড়ুন: দিল্লিতে ফের বিক্ষোভ: দ্বিতীয় দিনেও ধরপাকড় অব্যাহত
দিয়ারিও দে নোতিসিয়াসের তথ্য অনুযায়ী, প্রোয়েন্সা স্পষ্ট করেছেন যে জাতীয় দলের কোচও রোনালদোকে দ্রুত ফিরে পাওয়ার পক্ষে মত দিয়েছেন। তিনি আরও যোগ করেন, কোনো ধরনের ব্যতিক্রম ছাড়াই ফেডারেশনের প্রত্যেকে নভেম্বরে দলের সবাইকে একসঙ্গে পেতে আগ্রহী। তবে আনুষ্ঠানিক শৃঙ্খলা প্রক্রিয়া এবং ডিসিপ্লিনারি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা হবে। পর্তুগিজ সংবাদমাধ্যম দিয়ারিও দে নোতিসিয়াসের প্রতিবেদনে প্রোয়েন্সাকে উদ্ধৃত করে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দ্রুত অধিনায়ককে দলে ফিরে পেতে চাওয়া—জাতীয় দলের কোচও যা জানিয়েছেন। নিয়ম অনুযায়ী শৃঙ্খলাসংক্রান্ত প্রক্রিয়া চলবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করবে।’।
উল্লেখ্য যে, বিশ্বকাপের পরবর্তী ফিফা উইন্ডোর দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে বেঞ্চে থাকার পর ডেনমার্কের ম্যাচের আগেই রোনালদো ক্যাম্প ছেড়ে চলে যান। খেলোয়াড় নিজেই পরবর্তীতে অভিযোগ করেছিলেন যে, কোচ জর্জ জেসুস তাকে দেওয়া দুটি প্রতিশ্রুতি রক্ষা করেননি। ক্যাম্প ছাড়ার ঘটনায় নিজের দায়ভার স্বীকার করে নিলেও রোনালদোর শাস্তির ধরণ নির্ভর করবে ফেডারেশনের চূড়ান্ত প্রতিবেদনের ওপর। চলতি বছর নভেম্বর ও ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো রয়েছে, যেখানে রোনালদো দ্রুত ফিরলে বড় কোনো নিষেধাজ্ঞার খড়গ থেকে তিনি হয়তো রক্ষা পেতে পারেন।

