DSF NEWS
ঢাকা Wednesday, 30 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে স্কাউটদের সংবর্ধনা বিতরণ হলো সনদপত্র

DSF NEWS
DSF NEWS
September 30, 2026 7:47 pm
Link Copied!

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)নওগাঁর: সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা ও গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে এ সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আব্দুর রহমান (কল্লোল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় কৃতি স্কাউট শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।