আজকের সর্বশেষ সবখবর

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

DSF NEWS
DSF NEWS
November 14, 2026 7:48 pm
Link Copied!

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল-আমিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় হাজার মানুষ। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় ভোজপাতিয়ার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন ও তাঁর অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের কারণে অনেক মানুষ এলাকা ছাড়া হয়েছেন। এমনকি তাঁর নির্যাতন থেকে স্থানীয় হিন্দু নারীরাও রেহাই পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাঁদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে নির্যাতন ও হয়রানি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তাঁরা। বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জোর হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তাঁরা। আল-আমিনের পদত্যাগ দাবি করে তাঁরা বলেন, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা জানান, এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার, সাইফুল শেখসহ যাদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করেছেন আল আমিন তা আদৌ সত্য না। বরং আল আমিন তার বিগত দিনের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের নিকট উল্টো অভিযোগ করেছে। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে আল আমিন এর সাথে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: রামপালে বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

আরও পড়ুন: দাকোপের বাজুয়া চড়া নদীতে মহিলা নৌকা বাইচ অনুষ্ঠিত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।