আজকের সর্বশেষ সবখবর

দাকোপের বাজুয়া চড়া নদীতে মহিলা নৌকা বাইচ অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
November 14, 2026 6:39 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: গ্রামবাংলার চিরায়িত রুপ ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছিল দাকোপের চড়া নদী। বৈঠার ছন্দময় টান, মাঝিদের সম্মিলিত জয়ধ্বনি আর কাঁসির আওয়াজে নদীতে চলে নৌকার প্রতিযোগিতা।

 

এ আয়োজন দেখতে নদীর দুই তীরে জড়ো হন হাজারো মানুষ। অনেকে ছোট নৌকা চড়ে নদীতে অবস্থান নিয়ে উপভোগ করেন প্রতিযোগিতা। ১৪ নভেম্বর শনিবার বিকালে উপজেলার দাকোপের বাজুয়া চড়া নদীতে এ নৌকা বাইচের আয়োজন করে বাজুয়া সব্যসাচী ক্লাব ও খুটাখালী অগ্রগামী যুবসংঘ।। প্রতিযোগিতায় বিভিন্ন নামে সজ্জিত পাঁচটি নৌকা অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে দিপাবলী আয়োজক কমিটির সভাপতি পার্থ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। এসময় তিনি বলেন নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব।

 

নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয় এটি গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপুর্ণ অংশ। এমন আয়োজন ভবিষৎ প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পরিচিত করার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চালনা পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফর হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের খুলনা সদস্য সচিব দীপক কুমার সরদার, পৌর রিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন। দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, বিএনপি নেতা আইয়ুব গাজী, বেনী মাধব বিশ্বাস, মনিরুল ইসলাম মনি, রাজু হাওলাদার, হালিম হাওলাদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দুপুরের পরপর অনুষ্ঠিত হয় মহিলা নৌকা বাইচ প্রতিযোগিতা।নৌকা ছাড়ার পরপরই বৈঠার তালে শুরু হয় নৌকাগুলোর প্রতিযোগিতা। নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে নদীর দুই তীরে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

 

বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নদীর পাড়। প্রতিযোগিতা শেষে প্রথম স্হান অধিকার করেন বুড়ির ডাবুরের নৌকা, দ্বিতীয় স্হান অধিকার করে বেড়েরখালের জয় মা কালি মহিলা নৌকা, তৃতীয় স্থান অর্জনকার করে শ্রেয়া নৌকা ও স্বপ্ন তরী দাকোপ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

আরও পড়ুন: বাঁশতলা সীমান্তে মানব পাচারকারী সন্দেহে একজন আটক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।