DSF NEWS
ঢাকা Wednesday, 30 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জনগণের সহায়তায় পুলিশের হাতে আটক-৩ ছিনতাইকারী

DSF NEWS
DSF NEWS
September 30, 2026 9:26 pm
Link Copied!

শাকিল পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় নারায়ণগঞ্জের ছিনতাইকারী এবং অজ্ঞান পার্টির সদস্য নওগাঁ শহরে ছিনতাই করতে এসে জনগণের সহযোগিতায় পুলিশের হাতে গ্রেফতার ৩ ছিনতাইকারী।

অনুসন্ধানে পাওয়া যায় ভিকটিম শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরস্থ রজাকপুর থেকে চার্জার রিক্সা যোগে স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে রুবীর মোড় পৌঁছালে ছিনতাইকারী ১) মোঃ জামাল (৩৫), পিতা- ইউসুফ সর্দার ২) মোঃ ফরিদ (৩৩), পিতা- আব্দুর রব ৩) মোঃ রবি (২৪),পিতা- মাইনুদ্দিন,সর্ব সাং- চনপাড়া,থানা- রুপগঞ্জ,জেলা- নারায়ণগঞ্জ গণ ভিকটিম কে চতুর্দিক থেকে ঘিরে ধরে চাকু দিয়ে খুন জখমের হুমকি প্রদান করে।

অতঃপর ছিনতাইকারীরা দিয়ে ভিকটিম এর কানে থাকা ০৫ আনা ওজনের স্বর্নের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভিকটিম এর ডাক চিৎকারে আশপাশের স্থানীয় জনগণ এগিয়ে আসে। একই সাথে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জনগণের সহায়তায় নওগাঁ সদর থানা পুলিশ এসে চাকু সহ ছিনতাইকারীদের গ্রেফতার করে। উত্তেজিত জনতা এ সময় ছিনতাইকারীদের কিছু মারধর করে। অতঃপর পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

বিশেষ ধন্যবাদ ধন্যবাদ নওগাঁ শহরের সম্মানিত জনগণকে যারা এই তিন জন ছিনতাইকারী কে গ্রেফতার করতে সর্বাত্মক সহযোগিতা করেছে। এই সংক্রান্তে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।