চট্টগ্রাম প্রতিনিধি: মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির (এমএসডব্লিউএস) চেয়ারম্যান ও সাবেক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার অকাল মৃত্যুতে তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর, জেলা ও বিভাগীয় পক্ষ থেকে স্বরণ সভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে সেপ্টেম্বর, রোজ-সোমবার, বাদ মাগরিব চট্টগ্রাম মহানগর, জেলা,বিভাগীয় কমিটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও কার্যনির্বাহী পর্ষদে সদস্য মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,
কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান তৈয়ব চৌধুরী লিটন, কেন্দ্রীয় কমিটির চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া সহ-সাংগঠনিক রায়হান হোসেন , সহ- সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান সহ- সম্পাদক তৌকির উদ্দিন আনিস , সাংবাদিক কলামিস্ট ওসমান এহেতেসাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে মোমিন রোডস্থ কদম মোবারক জামে মসজিদ ও মাদ্রাসার হাফেজ দিয়ে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার কর্মময় জীবন ও সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।
পরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত, কবরের আজাব মাফ, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মরহুম খন্দকার আছিফুর রহমান তোতা নির্যাতিত , নিপীড়িত , অবহেলিত সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক অঙ্গনে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর কর্ম ও অবদান সংগঠনের নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়, পরে দু’শ এতিম বাচ্চাদের মাঝে তবারক বিতরণ করা হয় চট্টগ্রাম মহানগর, জেলা ও বিভাগের পক্ষ থেকে।

