নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান সাংবাদিক সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬ ভূষিত হয়েছেন। প্রেসক্লাব পাইকগাছা’র জরুরি সভা অনুষ্ঠিত
আল্লামা ইকবাল পরিষদ আয়োজিত ৩০ অক্টোবর ২০২৬ ইং রোজ শুক্রবার বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উসমান জামাল অডিটরিয়ামে উক্ত অ্যাওয়ার্ড টি প্রদান করা হয়। টেলিগ্রাম
এতে সভাপতিত্ব করেন নরওয়ের অসলো মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ডঃ এম নুরুল ইসলাম শেখ( পিএইচডি, ইংল্যান্ড ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের ডেপুটি কন্ট্রোলার ( একাউন্টস ) রিয়াজ উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন আল্লামা ইকবাল পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দিদারুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লেখক ট্রেইনার ও মোটিভেশনাল স্পিকার এ বি সিদ্দিক শাওন। ফেইজবুক পেইজ
সুন্দর সমাজ গঠনে ও মানবতার জন্য কাজ করেন। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। যুব সমাজ কে অনুপ্রাণিত করেন মানবিক কাজে আর তাঁদের কর্মের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখেন এবার এমন গুণীজনদের সম্মান জানাতে চায় আল্লামা ইকবাল পরিষদ আর সে লক্ষ্যে সারা দেশে মানবতার সেবায় অসামান্য অবদান রেখেছেন, সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এমন গুণীজনের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬ ভূষিত করেছে। ওয়েবসাইট লিঙ্ক

