আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

DSF NEWS
DSF NEWS
August 12, 2026 11:41 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বগুড়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় দৈনিক করতোয়ার সাপাহার উপজেলা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দিনের আয়োজনে তিজারাহ রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি ও উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।

এ সময় সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে অতিথিরা কেক কাটেন। এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: প্রেস বিবৃতিঃ হেলথ কিওর ডায়াগনস্টিক সেন্টার-এর বিরুদ্ধে

আরও পড়ুন: ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।