DSF NEWS
ঢাকা Friday, 11 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার সীমান্তে রাধা-রানীর কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

DSF NEWS
DSF NEWS
September 11, 2026 12:18 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি ব্যাটালিয়ন)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফজলেপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ফজলেপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সীমান্তপথে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার করা মূর্তিটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: ঐতিহাসিক ভুবন মোহন পার্কে রাসিকের লোক দেখানো অভিযান,, আবারও যে লাউ সেই কধু

আরও পড়ুন: বাংলাবাজার ইউনিয়নের বাঘমারা বাজারে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল আজিজ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।