DSF NEWS
ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা ক্রীড়া সংস্থার নির্বাচন ১২ সেপ্টেম্বর, ইশতেহার ঘোষণা খুলনাকে ‘স্পোর্টস সিটি

DSF NEWS
DSF NEWS
September 11, 2026 12:12 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ নির্বাচনী ইশতেহার ও প্যানেল ঘোষণা করেছে।‘সম্মিলিত ক্লাব ঐক পরিষদ’-এর ১৪ দফা : বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ (মোল্লা খাইরুল ইসলাম নেতৃত্বাধীন) সংবাদ সম্মেলন করে। এতে ১৪ দফার নির্বাচনী ইশতেহার ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা খাইরুল ইসলাম বলেন, দক্ষ, অভিজ্ঞ ও প্রতিশ্র“তিশীল তরুণ ক্রীড়া সংগঠক এবং সাবেক ক্রীড়াবিদদের সমন্বয়ে তাঁদের প্যানেল গঠন করা হয়েছে। খুলনাকে ‘স্পোর্টস সিটি’ হিসেবে দেশজুড়ে পরিচিত করাই তাঁদের মূল লক্ষ্য। ইশতেহারে খুলনা জেলা স্টেডিয়ামের পূর্ণাঙ্গ উন্নয়ন, বন্ধ থাকা খেলাধুলা পুনরায় চালু, পূর্ণাঙ্গ লীগ আয়োজন, তরুণ খেলোয়াড় তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা ও নিজস্ব অর্থায়নে ক্রীড়া কার্যক্রম পরিচালনার প্রতিশ্র“তি দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা স্টেডিয়ামে আধুনিক সুইমিংপুল ও জিম নির্মাণ, স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ও নিয়মিত প্রমিলা ক্রিকেট লীগ আয়োজন এবং জেলা স্টেডিয়ামকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ভেন্যু হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। সার্কিট হাউস মাঠসহ জেলার অন্যান্য মাঠকে খেলার উপযোগী করার প্রতিশ্র“তিও রয়েছে।

‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ (মোল্লা খায়রুল ইসলাম নেতৃত্বাধীন) প্যানেলের সাধারণ সম্পাদক পদে মোল্লা খায়রুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন ও কে এম আশরাফুল আলম (নান্নু) এবং কোষাধ্যক্ষ পদে হাসান জহীর মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে রয়েছেন এস এম মোয়াজ্জেম রশীদি দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোঃ জুলফিকার আলী খান ও শাহ আসিফ হোসেন (রিংকু)। নির্বাহী সদস্য প্রার্থীরা হচ্ছেন মোঃ একরামুল কবির মিল্টন, সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম, কাজী নূর মোহাম্মাদ, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, এ কে এম শহিদুল ইসলাম, শফিকুল আলম সবুজ, মোঃ ইয়াছিন খান, মোঃ আজিজুর রহমান জুয়েল, মেহেদী কবির, মোঃ মাহমুদুল হক সেতু, মোঃ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম (খেলোয়াড়), মোহাম্মাদ আরিফুর রহমান, এমডি খায়রুল ইসলাম খান, আয়শা আক্তার শুকতারা ও খালেদা পারভীন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।