DSF NEWS
ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে ছাত্রলীগ কর্মীর ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস

DSF NEWS
DSF NEWS
September 11, 2026 12:27 pm
Link Copied!

শুভ জেলা প্রতিনিধিঃ বর্তমান তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। সাদ্দাম_হোসাইন তাঁর বিনয়ী আচরণ, প্রখর মেধা এবং চমৎকার বাচনভঙ্গি খুব দ্রুতই তাঁকে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে দিয়েছে।

“নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে সাধারণ মানুষের আস্থার প্রতীক হওয়া। আর এই কথার জীবন্ত উদাহরণ আমাদের প্রিয় সাদ্দাম_হোসাইন ভাই। তাঁর প্রতিটি বক্তব্য যেন তরুণদের ধমনিতে নতুন করে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে আজ সারা বাংলার ছাত্রসমাজের আশার বাতিঘর তিনি। আপনার সততা, মেধা আর আদর্শের এই পথচলা চিরকাল অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ

“যাঁর কণ্ঠে ধ্বনিত হয় লাখো ছাত্র-জনতার অধিকারের কথা, যাঁর হাত ধরে ছাত্র রাজনীতি ফিরে পেয়েছে মেধার চেনা সুবাস—তিনি আর কেউ নন, আমাদের প্রিয় সাদ্দাম_হোসাইন ভাই।
রাজপথের প্রতিটি ধুলিকণা তাঁর লড়াই আর ত্যাগের সাক্ষ্য দেয়। তিনি শুধু একজন নেতাই নন, তিনি সংকটে ও সংগ্রামে আমাদের ভরসার শেষ আশ্রয়স্থল। বাংলার ছাত্ররাজনীতির এই উজ্জ্বল নক্ষত্রের “কিছু মানুষ শুধু পদের কারণে বড় হয় না, নিজেদের ব্যক্তিত্ব আর ভালোবাসার কারণে মানুষের মনের মণিকোঠায় স্থান করে নেয়। ছাত্রসমাজের প্রিয় মুখ, তারুণ্যের অহংকার #সাদ্দাম_হোসাইন ভাই। আপনার নেতৃত্ব আমাদের শক্তি, আপনার আদর্শ আমাদের পথচলা ইনশাআল্লাহ

“ছাত্রলীগ মানে সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু”—#সাদ্দাম_হোসাইনের মুখে এই কথাটা যখন উচ্চারিত হয়, তখন বোঝা যায় তিনি আগামীর স্মার্ট বাংলাদেশের উপযোগী নেতৃত্ব গড়তে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর সুবক্তৃতা, মননশীল চিন্তা এবং সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ছাত্রসমাজকে সবসময় সঠিক পথের দিশা দেয়।

নেতৃত্বের এক অনন্য বাতিঘর— সাদ্দাম_হোসাইন ভাই! প্রিয় সাদ্দাম ভাই, আপনার প্রতিটি বক্তব্য শুধু মুখের কিছু শব্দ নয়, বরং আমাদের মতো হাজারো সাধারণ কর্মীর বুকে নতুন করে পথ চলার শক্তি জোগায়। ছাত্ররাজনীতির খোলস বদলে একে আধুনিক ও মেধাভিত্তিক করার যে রূপরেখা আপনি সবসময় দেখিয়েছেন, তা আমাদের রাজনীতিকে ভালোবাসতে শিখিয়েছে।

(মনে পড়ে আপনার সেই অমোঘ_বাণী— “সংগঠন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কোনো ব্যক্তির অপকর্মের দায় ছাত্রলীগ নেবে না।” নিজের কর্মীদের সুশৃঙ্খল রাখতে আপনার এই কঠোর অবস্থানই প্রমাণ করে আপনি শুধু একজন নেতা নন, বরং একজন ছাত্রলীগের ভাই । আজ যখন আপনি দেশের তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন, তখন আপনার কণ্ঠস্বরে আমরা খুঁজে পাই এক লড়াকু মানসিকতা। (নেতা তো অনেকেই হন, কিন্তু কর্মীদের মন জয় করে তাদের আবেগের জায়গায় মিশে যাওয়ার ম্যাজিকটা কেবল আপনি জানেন।

নওগাঁ জেলা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নিজেকে গর্ববোধ করি সবসময় আমাদের একজন সাদ্দাম ভাই আছে.

৫ই আগস্ট পরবর্তী যেকোনো আপনার নিদের্শনা ছিল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সকল কার্যক্রম শেষ হওয়ার আগেই আপনি সবসময় আমাদের খোঁজ খবর রেখেছেন যেটি আমাকে সবসময় অণুপ্রাণিত করে যে আমি একজন আমার ছাত্ররাজনীতিতে ভাই পেয়েছি।

প্রিয় নেতা মানেই হলো সংকটে পরম ভরসা আর অন্ধকারে উজ্জ্বল এক আশার আলো। আমরা যখন নেতাকে ‘প্রিয়’ বলে সম্বোধন করি, তখন তার পেছনের প্রধান কারণ থাকে তার নিঃস্বার্থ সেবাব্রত এবং জনকল্যাণে তার নিরলস প্রচেষ্টা।আমি সবসময় সেই গুণাবলি আপনার মধ্যে পেয়েছি ভাই।

রাজনীতি শুধু পদ-পদবীর জন্য নয় রাজনীতি মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য।

আমি দেওয়ান মোঃ সুনাম রহমান নিজেকে সর্বোচ্চ সোচ্চার রেখেছি নওগাঁ জেলা ছাত্রলীগ এর একজন কর্মী হিসেবে। বাংলাদেশ ছাত্রলীগের যেকোনো নির্দেশনার এর অপেক্ষায়।

প্রতিকূল সময়েও আপনার দেওয়া সাহস আর দিকনির্দেশনা আমার বিশ্বাসের মূল ভিত্তি।যতদিন এই বাংলায় জয় বাংলার স্লোগান থাকবে, ততদিন আপনার দেখানো মেধা ও আদর্শের রাজনীতি আমাদের হৃদয়ে অম্লান থাকবে। প্রিয় লিডারের জন্য মন থেকে অতল শ্রদ্ধা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।