হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: দৈনিক সিলেট ডাকের বালাগঞ্জ প্রতিনিধি, আয়না-এর সম্পাদক এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু ভাই হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে দ্রুত পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা বিস্তারিত পর্যালোচনা করে তাঁর অসুস্থতার কারণ ও পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তাঁর পুত্র ও ভাতিজা আব্দুল্লাহ আল আমিন।
এদিকে প্রিয় জিলু ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন আব্দুল্লাহ আল আমিন।
দোয়া করি, মহান আল্লাহপাক সাংবাদিক জিল্লুর রহমান জিলু ভাইকে দ্রুত খুদরতি শেফা দান করুন। সব ধরনের অসুস্থতা থেকে মুক্তি দিয়ে পূর্ণ সুস্থতা নসিব করুন এবং তাঁকে নেক হায়াত দান করুন।

