মোঃ শামীম হোসেন – খুলনাঃ গ্রাম পুলিশের আকুল আবেদন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট বাঁচার মত একটি বেতন ভাতা চাই। গ্রাম পুলিশেরা বলেন গ্রাম পুলিশ—নামটা ছোট, কিন্তু দায়িত্বটা অনেক বড়। দিন-রাত মানুষের নিরাপত্তায় পাশে থাকি, গ্রামের মানুষের সুখ-দুঃখে ছুটে যাই। রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা—কোনো কিছুই আমাদের দায়িত্ব থেকে দূরে রাখতে পারে না।
কিন্তু দুঃখের বিষয়, এত কষ্ট করার পরও আজও গ্রাম পুলিশ তাদের প্রাপ্য মূল্যায়ন ও সম্মান ঠিকভাবে পাচ্ছে না। আমরাও মানুষ, আমাদেরও পরিবার আছে, স্বপ্ন আছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। একজন গ্রাম পুলিশের ঘামের মূল্য শুধু টাকার অঙ্কে মাপা যায় না।
তাদের একটাই দাবি উঠে এসেছে আমরা সম্মান চাই, ন্যায্য অধিকার চাই, আমাদের শ্রমের সঠিক মূল্যায়ন চাই। যারা গ্রামের মানুষের জন্য নীরবে কাজ করে যাচ্ছে, তাদের কষ্টটাও একদিন যেন সবাই বুঝতে পারে এই প্রত্যাশাই আমাদের। তারা দাবি তুলেছে প্রধানমন্ত্রী কাছে আমাদের আকুল আবেদন, গ্রাম পুলিশের বাঁচার মত একটি বেতন ভাতার চাই, আপনার কাছে আমাদের ৪৭ হাজার গ্রাম পুলিশের জোরালো দাবি।

