DSF NEWS
ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইন্তেকাল করেছেন নবাবগঞ্জের প্রবীণ শিক্ষক ও সমাজসেবক দেলোয়ার হোসেন

DSF NEWS
DSF NEWS
September 1, 2026 12:36 am
Link Copied!

শোয়েব হোসেন (নবাবগঞ্জ, ঢাকা) – ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন ওরফে দলু খানের জানাজা রোববার বাদ জোহর সিংজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩০ আগস্ট ভোরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এলাকায় মাইকিং করে মৃত্যুর খবর জানানো হলে দূর-দূরান্ত থেকে শত শত মুসল্লি জানাজায় অংশ নেন। জানাজার আগে উপস্থিত শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেন।

সামাজিক ও জনহিতৈষী কাজে তার অবদানের জন্য এলাকায় তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।